ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৬:৫১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৬:৫১:৪২ অপরাহ্ন
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার  দায়িত্ব - ভূমিমন্ত্রী রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজ আমাদের সবার কাছে মায়ের মতো। এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল বাংলাদেশ বা এই উপমহাদেশেই নয়, বরং সারা বিশ্বে এক সুমহান সম্মানের অধিকারী এবং এর সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়।

রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ (৩১ মে) সকালে ২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে জাতি বা যে প্রতিষ্ঠান তার কৃতী সন্তানদের স্বীকৃতি ও সম্মান দেয় না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেধার স্বাক্ষর রেখে তারা যেন বিশ্বের সেবা করে এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে পুনরায় মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করে।

বক্তব্যে ভূমিমন্ত্রী রাজশাহী কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠান বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের জন্ম দিয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে রাজশাহী কলেজের ওপর।

রাজশাহী কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কলেজের জন্য একটি নতুন আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং অডিটোরিয়াম নির্মাণ করা হবে। এছাড়া নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে রানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসটিকে আরও বড় পরিসরে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী কলেজের খেলার মাঠটি সংস্কার করে আরও আধুনিক করার বিষয়েও আশ্বাস প্রদান করেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফান্ডে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, উপাধাক্ষ্য আবু মো. ইউনুছ আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ অ্যালামনাই
অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ, সুধীজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের মোট ৩৪২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়, যারা মধ্যে ৮১ জন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ৬৬ জন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ২০ জন কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক