ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০২:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০২:৩০:১৫ অপরাহ্ন
দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স ছবি: সংগৃহীত
বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘ ৭৩ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংস্থা। মূলত প্রতিযোগিতার সাম্প্রতিক ব্যবস্থাপনা, নীতিগত পরিবর্তন এবং ২০২৫ সালের আসরে দেখা দেওয়া বিভিন্ন ‘অসংগতি ও অকার্যকারিতার’ প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৫২ সাল থেকে নিয়মিতভাবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে আসছিল ফ্রান্স। কিন্তু এবারের সিদ্ধান্তে সেই দীর্ঘ ঐতিহ্যে বড় ধরনের বিরতি ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে মিস ফ্রান্স সংস্থা জানায়, তারা ২০২৬ সালের আসরে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত তাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার অবস্থান থেকে নেয়া হয়েছে, যা সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকনির্দেশনার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থাটি আরও জানায়, বিশেষ করে ২০২৫ সালের আসরে একাধিক ব্যবস্থাপনাগত সমস্যা ও অসংগতি তাদের উদ্বিগ্ন করেছে। তবে এটিকে স্থায়ী সিদ্ধান্ত হিসেবে দেখাতে চায় না তারা। বরং পরিস্থিতি ও প্রতিযোগিতার ভবিষ্যৎ পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আবারও অংশ নেয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

সংস্থাটির প্রেসিডেন্ট ফ্রেডেরিক গিলবার্ট বলেন, মিস ইউনিভার্স সংস্থা সবসময়ই ফ্রান্সকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। তবে তাদের দায়িত্ব হলো নিজস্ব মূল্যবোধ ও স্বাতন্ত্র্য রক্ষা করা। সেই বিবেচনায়ই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে সংস্থাটি মিস ইউনিভার্সের কার্যক্রম ও পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের অন্যতম নিয়মিত ও প্রভাবশালী অংশগ্রহণকারী দেশের এমন সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক