ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল রাশিয়ার বিরুদ্ধে ‘সাইলেন্ট ডেথ’ কমান্ডো মোতায়েন ইউক্রেনের! সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে, তবে পুলিশ এখনও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেনি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ শনিবার (৩০ মে) রাতে আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এর পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৩১ মে) সকালে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

অন্যদিকে, একই এলাকায় মোঃ সাগর নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাগর স্থানীয় বাসিন্দা মো. কালু মিয়ার ছেলে। এছাড়া একই সময়ে আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর সত্তার প্যাদার পুত্র ইউসুফ প্যাদা নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া এই দুটি মরদেহের সাথে ইউসুফ প্যাদার নিখোঁজ হওয়ার ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধারের খবর তারা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এটি হত্যাকাণ্ড কিনা বা ঘটনার আসল রহস্য কী, তা বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়