ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:০৮:৩৭ অপরাহ্ন
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের সেখানে যাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩০ মে) ফক্স নিউজকে দেয়অ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, ইরাক নিয়ে যা হয়েছে, আমরা খুবই খারাপ করেছি। এটা ছিল বোকামি। আমাদের সেখানে থাকা উচিত ছিল না। তিনি আরও বলেন, আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সক্ষমতা রয়েছে।
 
ট্রাম্প দাবি করেন, নয় মাস আগে যদি যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা না করত, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো। পাশাপাশি, ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল থাকত না এবং সম্ভবত মধ্যপ্রাচ্যই থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে ছাড় দিয়েছে এবং তাদের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। কারণ যুক্তরাষ্ট্র মনে করে তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থি। আবার ইরানের সেনাবাহিনীর কিছু অংশ যারা মধ্যপন্থি নয়, তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প।
 
এছাড়া যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনে ব্যর্থ হয়, যা অতীতের যুদ্ধগুলোর একটি বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক