ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল রাশিয়ার বিরুদ্ধে ‘সাইলেন্ট ডেথ’ কমান্ডো মোতায়েন ইউক্রেনের! সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:০৮:৩৭ অপরাহ্ন
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের সেখানে যাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩০ মে) ফক্স নিউজকে দেয়অ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, ইরাক নিয়ে যা হয়েছে, আমরা খুবই খারাপ করেছি। এটা ছিল বোকামি। আমাদের সেখানে থাকা উচিত ছিল না। তিনি আরও বলেন, আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সক্ষমতা রয়েছে।
 
ট্রাম্প দাবি করেন, নয় মাস আগে যদি যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা না করত, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো। পাশাপাশি, ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল থাকত না এবং সম্ভবত মধ্যপ্রাচ্যই থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে ছাড় দিয়েছে এবং তাদের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। কারণ যুক্তরাষ্ট্র মনে করে তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থি। আবার ইরানের সেনাবাহিনীর কিছু অংশ যারা মধ্যপন্থি নয়, তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প।
 
এছাড়া যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনে ব্যর্থ হয়, যা অতীতের যুদ্ধগুলোর একটি বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়