ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা কেন্দ্রীয় বাস টার্মিনালে থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেলপার ধরা ভারতে মানসিক ভারসাম্যহীনর মায়ের দুই মেয়েকে ধর্ষণ বাবার খুলনায় কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা বিজিবির বাধায় পণ্ড লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা  পাবনায় শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত অনুমোদনহীন ব্যাটারি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১২:৫৮:৪৬ অপরাহ্ন
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়
রাজশাহীর তানোর ও মোহনপুুুরের সংযোগ সড়কে শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। চলতি বছরের ২৮মে বৃহস্পতিবার ঈদ-উল আজহার দিন দুপুর থেকে সেতুতে বিনোদন পিপাসু মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন পিপাসু বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক হাজার বিনোদন পিপাসু মানুষের সমাগম ঘটে।

রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন পিপাসুদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন পিপাসু মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল বাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।

জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক