ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের কারণে ফের আলোচনায়

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৩০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৩০:৫৪ অপরাহ্ন
রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের কারণে ফের আলোচনায় রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের কারণে ফের আলোচনায়
বরাবরই সাহসীকতার পরিচয় দিয়েছেন রাধিকা আপ্তে। অনেকবারই অভিনেত্রী জানিয়েছেন, শরীর নিয়ে তাঁর ছুতমার্গ নেই; চরিত্রের প্রয়োজনে খোলামেলা হতেও সমস্যা নেই তাঁর। সেইসঙ্গে এও জানিয়েছেন, পর্দায় নানা ধরনের চরিত্রে নিজেকে অন্বেষণ করতে চান তিনি। তাই বাংলা সিনেমা ‘অনুরণন’-এর পর নানা ধরনের হিন্দি সিনেমায় দেখা গেছে তাঁকে।
 
হঠাৎ করেই ‘সিস্টার মিডনাইট’ সিনেমা দিয়ে আবারও আলোচনায় চলে আসেন রাধিকা। ছবিটিতে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাঁকে।

ব্রিটিশ নির্মাতা করণ কান্ধারি পরিচালিত এ ছবিটি গত ৩০ মে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ছবিটি আলোচনায় এসেছে ওটিটি প্ল্যাটফর্ম টুবিতে আসার পর।

গত সপ্তাহে ওটিটি আসার পর কথা হচ্ছে রাধিকা অভিনীত অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।
ছবিতে উমা নামে এক নারীর চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্বন্ধ করে বিয়ে হয় তাঁর। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা।

মুক্তির পর অনেক দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন, কেউ আবার অন্তরঙ্গ দৃশ্যের সমালোচনা করেছেন। তবে রাধিকা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এবার প্রথম আলোচনায় আসেননি; এর আগে ‘পার্চড’, ‘ম্যাডলি’ ছবিতেও নিরাভরণ দৃশ্য নিয়ে কথা হয়েছিল।

বিশেষ করে বিদেশি উৎসবের জন্য নির্মিত ‘ম্যাডলি’ সিনেমায় রাধিকার নিরাভরণ দৃশ্যটি অন্তর্জালে ফাঁস হওয়ার পর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। পরে ছবিটির নির্মাতা অনুরাগ কশ্যপ দৃশ্যটি ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

পরে দেওয়া সাক্ষাৎকারে রাধিকাও জানিয়েছিলেন, ওই দৃশ্য ফাঁস হওয়ার পর খুবই বিব্রত ছিলেন তিনি। সেটা এতটাই যে বাড়ির বাইরে যেতে ভয় পেতেন।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অনেক নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরতে চান।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো মা হন রাধিকা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক