ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৮:০০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৮:০০:২২ অপরাহ্ন
জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তিনি আজীবন আপসহীন থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো জাতির সঙ্গে মুনাফেকি বা বেইমানি করেননি।

শনিবার ৩০শে মে দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন (পবা-মোহনপুরের) সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এমপি আরও বলেন জিয়াউর রহমানের প্রণীত বৈপ্লবিক '১৯ দফা' কর্মসূচি সে সময় মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল।

তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন একাধারে শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া এবং সর্বস্তরের গণমানুষের জিয়া। এছাড়া তাঁকে মুসলমানদের নেতা হিসেবেও উল্লেখ করেন এমপি।

এমপি মিলন বলেন, জিয়াউর রহমান কেবল জাতির স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার নিপুণ কারিগর ছিলেন। তাঁর যোগ্য দিকনির্দেশনায় জাতি সে সময় সঠিক পথের সন্ধান পেয়েছিল।

তিনি জাতিকে পথ দেখিয়েছেন এবং কখনোই জাতীয় পর্যায়ে মুনাফেক বা বেইমান হিসেবে আবির্ভূত হননি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বতে ও অধ্যাপক কাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবুর রহমান, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, সাবেক উপাধ্যক্ষ মুকবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের আহবায়ক মৌটুসী, যুগ্ম আহবায়ক বেলী, সদস্য সচিব ববিতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রামকৃষ্ণ কুমার। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন  যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, মাহমুদুল হাসান রুবেল, ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, আনছার আলী, রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আলামীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহমদ সহ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর