ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৫:১৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৫:১৭:৪৮ অপরাহ্ন
রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত
দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার/অপেশাদার রানারদের (দৌড়বিদ) অংশগ্রহনে নওগাঁর রাণীনগরে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে শনিবার সকালে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০জন দৌড়বিদ অংশ গ্রহন করেন।

এদিন সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে (রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত) এই দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অডিনেটর ডাঃ মোঃ রুমন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬.(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হুসাইন,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়,রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সিজন-২এ ১০কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম-১ঘন্টা ৪০মিনিট,৫কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম-১ঘন্টা,৫কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ ঘন্টা এবং ১ কিলোমিটার শিশু কাট-অফ টাইম ১ঘন্টাসহ মোট ৪টি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের উৎসাহিত করতে রাইডো-এর পক্ষ থেক আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে  ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫হাজার টাকা, ১ম রানার-আপকে ৪হাজার, ২য় রানার-আপকে ৩হাজার, ৩য় রানার-আপকে ১হাজার ৫০০ এবং ৪র্থ রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি মহিলা ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ১কিমি কিডস্ ক্যাটাগরির শিশুদের অনুপ্রাণিত করতে মোট ৪০জন শিশু রানারকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর