ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ঈশ্বরদীর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত হল না যুদ্ধবিরতি নিয়ে! পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন রাণীশংকৈলে জমকালো আয়োজনে ভলিবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী

আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৪:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৪:৫৩:২২ অপরাহ্ন
আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন ও জাতীয় উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার। এছাড়াও যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোঃ মোজাম্মেল হক সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক। দেশের সংকটময় সময়ে তিঁনি জাতিকে সাহসী নেতৃত্ব দিয়েছেন এবং উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের ভিত্তি রচনা করেছেন। তাঁর রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল জনগণের ক্ষমতায়ন, জাতীয় ঐক্য এবং উন্নয়ন। দেশের মানুষের আত্মবিশ্বাস জাগ্রত করে তিনি একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একইসাথে তিনি প্রথম নিয়মিত ব্রিগেড 'জেড ফোর্স'-এর প্রধান বা অধিনায়ক হিসেবেও যুদ্ধ পরিচালনা করেন। জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং কর্মময় জীবন আজও জাতির জন্য অনুকরণীয়। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর আদর্শ অনুসরণ করা সময়ের দাবি।

প্রধান বক্তা আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার বলেন, আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। তিঁনি মাত্র ৪ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেন, যা ইতিহাসে বিরল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান যাকে নিয়ে গর্ব করতে পারে প্রতিটি বাংলাদেশী। এই রকম মানুষের রাজনীতি আমরা করছি যিনি ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা, যোগ্য, সৎ, অকুতোভয়, পরোপকারী এবং অসীম সাহসী দেশপ্রেমিক।

সভায় বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। ভুল ত্রুটি ভুলে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী