ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাণীশংকৈলে জমকালো আয়োজনে ভলিবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
রাণীশংকৈলে জমকালো আয়োজনে ভলিবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত রাণীশংকৈলে জমকালো আয়োজনে ভলিবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত
তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ভলিবল নাইট টুর্নামেন্ট। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এই আকর্ষণীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

রাতব্যাপী চলা এই ভলিবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্টে মোট চারটি শক্তিশালী দল অংশ নেয়। ​হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মনতাজ আলী মাস্টারের সভাপতিত্বে এবং রাফসান জানির সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি কামাল আনোয়ার আহমদ।

অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আকতার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন প্রধান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলী মো. ফারুক হোসেন।

​এছাড়াও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন, হোসেনগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজিমুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হোসেনগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবু তালেব। ​

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা কামাল আনোয়ার আহমদ তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "বর্তমান যুবসমাজকে প্রযুক্তির অপব্যবহার এবং মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজ যত বেশি খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখবে, সমাজ থেকে তত দ্রুত মাদকের অভিশাপ দূর হবে। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে হবে।"

​আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার প্রত্যয়ে আগামী দিনেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে। ​টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে গভীর রাতে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টটি দেখতে মাঠের চারপাশে শত শত দর্শক সমবেত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর