ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৪:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৪:১৫:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী শীত মৌসুমের আগেই রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। রাজশাহী রেলওয়ে মাঠে ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর মতো বড় আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে রাজশাহী রেলওয়ে মাঠে আয়োজিত ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভূমি মন্ত্রী ডা. এ বি এম মিজানুর রহমান এর মহতি অবদানের কথা উল্লেখ করে বলেন, ডাক্তার মিজান করোনা মহামারীর সেই অত্যন্ত বিপজ্জনক এবং সংকটকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যু বরণ করেছেন। এই বিশিষ্ট সমাজ কর্মীর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ভবিষ্যতে সকল প্রকার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার মিজানের আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে এবং দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে মাঠের বর্তমান অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়েকটি বড় রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাঠটিকে আরও সুন্দর এবং খেলার জন্য পুরোপুরি উপযোগী করে গড়ে তোলা হবে ।

এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে এনে খেলার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি এই ধরনের আয়োজনের সফলতার জন্য সব ধরনের আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ