ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৯:১০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৯:১০:৪৬ অপরাহ্ন
​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান
ডন ৩ সিনেমা ঘিরে বলিউডে তৈরি হওয়া বিতর্কে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় নামলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। অভিনেতা রণবীর সিং ও পরিচালক-প্রযোজক ফারহান আখতারের মধ্যে চলা টানাপোড়েন মেটাতে দুই পক্ষকেই ফোন করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি বলে বলিউড সূত্রে খবর।

সম্প্রতি আচমকাই ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রণবীর সিং। অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পর শুটিং শুরুর ঠিক আগে সিনেমা থেকে সরে যাওয়ায় প্রযোজনা পক্ষ বড়সড় সমস্যার মুখে পড়ে। এর জেরেই গত সোমবার রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। ফলে ভবিষ্যতে তাঁর বিভিন্ন প্রজেক্টে কলাকুশলীদের সহযোগিতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে রণবীরের আসন্ন প্রজেক্টগুলির ভবিষ্যৎ নিয়েও বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে। তবে বিতর্কের আবহে যখন ইন্ডাস্ট্রির অন্য কোনও বড় তারকা প্রকাশ্যে মুখ খোলেননি, তখন সলমন খানই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন বলে খবর।

বলিউড সূত্রের দাবি, সলমন পৃথকভাবে রণবীর সিং ও ফারহান আখতার দু’জনের সঙ্গেই ফোনে কথা বলেন। তিনি তাঁদের পরামর্শ দেন, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে নেওয়ার। একই সঙ্গে তিনি চান, এই বিরোধের জেরে কারও কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

সলমনের এই উদ্যোগের পিছনে ব্যক্তিগত সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রণবীর সিংয়ের প্রতি সলমনের স্নেহের কথা বলিউডে পরিচিত। পাশাপাশি আখতার পরিবারের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তাঁর। সলমনের বাবা সেলিম খান এবং ফারহানের বাবা জাভেদ আখতার একসময় বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার জুটি ‘সেলিম-জাভেদ’ হিসেবে পরিচিত ছিলেন।

সূত্রের খবর, ফারহান আখতারকে ফোন করে সলমন নাকি বলেন, বলিউডে ‘সৃজনশীল মতপার্থক্য’ নতুন কোনও বিষয় নয় এবং আলোচনা করেই এর সমাধান সম্ভব। অন্যদিকে FWICE-এর নির্দেশিকার পর রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। অভিনেতার অবস্থান ও মানসিকতা বোঝার চেষ্টাও করেন ভাইজান।

এখন দেখার, সলমন খানের মধ্যস্থতায় ‘ডন ৩’ বিতর্কের অবসান ঘটে কি না এবং বহু প্রতীক্ষিত এই ফ্র্যাঞ্চাইজির কাজ ফের স্বাভাবিক গতিতে এগোয় কি না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ