ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৮:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৮:৫৭:৫০ অপরাহ্ন
ঠাকুরগাঁও  বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (২৯ মে) ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে স্থাপিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে একদিন দেশের সেরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি স্থান করে নিতে পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতিও চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে শিক্ষার মানের সঙ্গে কখনো আপস করা যাবে না।

তিনি প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়। সেই দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার