ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড জয়পুরহাটে ঈদের সকালে অটোরিকশা উল্টে প্রাণ গেল দুই শিশুর গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত মাংস বণ্টন মসজিদে নাকি বাড়িতে— বিতর্কে সংঘর্ষ, ঈদ জামাত পণ্ড পল্লী বিদ্যুতের ডিজিএম নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের কিউবার দিকে নজর ওয়াশিংটনের? ক্যারিবীয়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে সমালোচনার মাঝেই ইদে প্রাণিহত্যা বন্ধের আর্জি সারা খানের একাধিক ওপেন রিলেশনশিপে রয়েছেন নিজেই জানালেন অভিনেত্রী সাহানা গোস্বামী পরকীয়া ও যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে শাস্তির মুখোমুখি বিচারক রেড রোডের বদলে ব্রিগেডে ঈদের নামাজ, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপন কলকাতায় গোপালগঞ্জে ঈদুল আজহার দিনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু জাতীয় ঈদগাহ থেকে সরাসরি বাবা-মায়ের কবর জিয়ারতে তারেক রহমান বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের, আছেন ডিপাই-টিম্বার পরিচ্ছন্ন হরিপুর গড়তে আনসার-ভিডিপির সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁওয়ে সাবেক ৭ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম আর নেই

গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:৪৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:৪৭:৫০ অপরাহ্ন
গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গলায় মাংস আটকে আঁখিতারা খাতুন ওরফে আখি (১১) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখিতারা খাতুন লোকনাথপুর ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে।

পরিবার সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভাত খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে আঁখিতারার আকস্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড