ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি খাদ্য কর্মকর্তা যখন মাছ চোর ! পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও চট্টগ্রামে মানব পাচার মামলার প্রধান আসামি ইমরান খান গ্রেপ্তার অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী ১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত বিয়ে করবেন ‘জেলর ২’ ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ, হবু স্ত্রী কাব্যের সম্পত্তির পরিমাণ কত? পুণের অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আকাঙ্ক্ষার রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা মাদরাসায় ছাত্রদের সঙ্গে ‘অনৈতিক কার্যকলাপ’, পরিচালককে পিটিয়ে পুলিশে দিলো জনতা ৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ

নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:৪২:২৮ অপরাহ্ন
নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুল কাদের নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কাদের (৩১) লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) উপজেলার মাধবপুর মোড়ে ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে লালপুর থেকে রাজশাহীগামী আঞ্চলিক সড়কের মাধবপুর পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় কর্মরত আব্দুল কাদের অটোরিকশায় যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে গাড়িটি বাঁক নেওয়ার সময় তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান খোন্দকার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট