ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:২৬:০৩ অপরাহ্ন
ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ
‘আমার মাইয়া-জামাইয়ের সংসারডা শেষ অইয়া গেল। ওগো বড় পোলাডা এতিম অইয়া গেল। আমি মাইয়া-জামাই-নাতির এই মরণডা সহ্য করতি পারতাছি না।’— ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে এভাবেই বিলাপ ধরে কাঁদাছিলেন প্রায় ষাটোর্ধ্ব বয়সী মো. খালেক।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জের বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে ছেলে মেহেদি হাসানকে হাসপাতালে নিয়ে ছুটে আসেন মো. খালেক। সেখানে পরিবারের তিনজনের মরদেহ দেখে বিলাপ ধরে কাঁদতে শুরু করে তিনি।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)।

এদের মধ্যে খাদিজা খাতুন বিলাপ ধরে কাঁদতে থাকা মালেকের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা স্বামী ও ছেলে আরমানকে নিয়ে ঢাকায় থাকত। স্বামী পোস্তগোলায় কাঠের আড়তে ট্রাকে কাঠ লোড-আনলোড শ্রমিকের কাজ করতেন। আর খাদিজা ও আরমান দম্পতির বড় ছেলে রহমতুল্লাহ গোপালগঞ্জেই নানার বাড়িতে থাকতো। ঘটনার দিনে ঈদ উপলক্ষে গ্রামে (বাবার বাড়িতে) বেড়াতে আসার কথা ছিল খাদিজার। সর্বশেষ বেলা ১১টার দিকে বাবার সঙ্গে শেষ কথা হয় খাদিজার। তখন তাদের গাড়ি ভাঙ্গা পৌঁছেছিল বলে জানায়। এরপর কিছুসময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সর্বশেষ দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে মেয়ে-জামাই ও নাতির লাশ দেখতে পায় মালেক।

কান্নাজড়িত কণ্ঠে মো. খালেক বলেন, ‘আমার গ্রামের বাড়ি কলারদোনিয়া গ্রামে। একই গ্রামের সোহাগের সঙ্গে মেয়ে খাদিজাকে ১৬ বছর আগে বিয়ে দিই। তারা আজকে আমার বাড়িতে আসার কথা ছিল। পরে হাসপাতালে এসে তাদের লাশ পেয়েছি। আমার মেয়ে-জামাইয়ের সংসার শেষ হয়ে গেল। তাদের বড় ছেলে রহমতুল্লাহ এতিম হয়ে গেল। আমি মেয়ে-জামাই-নাতির এ মৃত্যু সহ্য করতে পারছি না।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহীসহ ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ৬ বছরের শিশু আরমানের মৃত্যু হয়। আহত হয় আরও ২৫ বাসযাত্রী।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক