ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:১৮:৫১ অপরাহ্ন
বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গায় হোসেন শেখ (২৯) নামের এক যুবকের বিরুদ্ধে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যারা অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফু লজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হোসেন শেখ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শ্রমিক হোসেন শেখ বিয়ে করতে চাইতেন। তবে, পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখানো হয়নি। এ নিয়ে তিনি তার মায়ের উপর ক্ষিপ্ত ছিল হোসেন।

আজ সকালে হোসেনের ঘ রের সামনে তার মা ফু লজান বেগম একটি ফু লগাছের চারা রোপণ করতে যান। এ সময় মা ও ছেলের মধ্যে সাংসারিক নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

স্থানীয়রা বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, পূর্বের পারিবারিক কলহ এবং সকালের গাছ লাগানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হোসেন চরম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ঘ রে থাকা কোদাল দিয়ে তিনি মা ফু লজান বেগমের মাথায় সজোরে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ছেলেটা কিছুটা খ্যাপাটে প্রকৃতির। নানা ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করতো। আবার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমাও চাইতো। অনেকটা 'আধা পাগল' টাইপের। সে বিয়ে করতে আগ্রহী ছিল। তবে মা এ ব্যাপারে সাহায্য না করায় সে তার মায়ের উপর ক্ষিপ্ত ছিল। তার থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক পালিয়ে গেছেন। তিনি কোনো মুঠোফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪