ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

একাধিক ওপেন রিলেশনশিপে রয়েছেন নিজেই জানালেন অভিনেত্রী সাহানা গোস্বামী

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৪৫:৫৫ অপরাহ্ন
একাধিক ওপেন রিলেশনশিপে রয়েছেন নিজেই জানালেন অভিনেত্রী সাহানা গোস্বামী একাধিক ওপেন রিলেশনশিপে রয়েছেন নিজেই জানালেন অভিনেত্রী সাহানা গোস্বামী
নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অভিনেত্রী সাহানা গোস্বামী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি একাধিক ‘ওপেন রিলেশনশিপ’-এ রয়েছেন। তবে তাঁর কথায়, কোনও সম্পর্কই ক্যাজ়ুয়াল বা গুরুত্বহীন নয়।

সাহানা বলেন, তাঁর জীবনে একাধিক মানুষের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে এবং প্রতিটি সম্পর্কের সমীকরণ আলাদা। কোনও সম্পর্কে শুধুই বন্ধুত্বপূর্ণ রসায়ন রয়েছে, আবার কিছু সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে। তবে তিনি কোনও সম্পর্ককেই নির্দিষ্ট কোনও পরিচয়ে বাঁধতে চান না।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে আমার কোনও নির্দিষ্ট এক জন সঙ্গী নেই। আমার জীবনে অনেক মানুষ আছেন, যাঁদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা ক্যাজ়ুয়াল নয়। আমার কাছে কোনও সম্পর্কই গুরুত্বহীন নয়। আমাদের সবারই অনেক বন্ধু থাকে, আর প্রতিটি বন্ধুত্ব আলাদা হয়।

‘ওপেন রিলেশনশিপ’ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন সাহানা। তাঁর কথায়, আমার কাছে খোলামেলা সম্পর্ক মানে হল, কারও সঙ্গে নির্দিষ্ট কোনও সম্পর্কের নাম নেই। কিন্তু দীর্ঘদিনের একটা বন্ধন ও যোগাযোগ থাকে, যা যে কোনও রূপ নিতে পারে।

সম্পর্কের ধরন প্রসঙ্গে তিনি আরও বলেন, “কখনও শুধুই বন্ধুত্ব হয়, আবার কখনও শারীরিক সম্পর্কও হতে পারে। সেটাকে জোর করে কোনও নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। মূল বিষয় হল, ভালবাসা আর বন্ধুত্ব।

‘ওপেন রিলেশনশিপ’-এ প্রতিশ্রুতির অভাব থাকে, এমন প্রচলিত ধারণা নিয়েও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে এমনটা হয় না। আমি কারও সঙ্গে এমন করি না। কারণ, এই ধরনের সম্পর্ক হঠাৎ করে সহজে তৈরি হয় না।”

এই ধরনের সম্পর্কে জড়ানোর আগে আত্মবিশ্লেষণ ও মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলেও জানান সাহানা। তাঁর মতে, এখানে পৌঁছোতে হলে নিজের উপর অনেক কাজ করতে হয়। বাইরে থেকে সহজ মনে হলেও নিজের হিংসে, নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করতে হয়।

সমাজে প্রচলিত সম্পর্কের ধারণা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর কথায়, আমাদের সমাজে এমন ধারণা গভীর ভাবে গেঁথে গিয়েছে যে, ভালবাসা মানেই এক জন মানুষ সম্পূর্ণ ভাবে শুধু এক জনেরই হয়ে থাকবে। তাই এর বাইরে অন্য ধরনের সম্পর্ক অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়