ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

পরকীয়া ও যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে শাস্তির মুখোমুখি বিচারক

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:৩৫:৫৩ অপরাহ্ন
পরকীয়া ও যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে শাস্তির মুখোমুখি বিচারক পরকীয়া ও যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে শাস্তির মুখোমুখি বিচারক
আমেরিকার বিচার বিভাগে এক নজিরবিহীন কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি সাত সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় প্যানেল দীর্ঘ তদন্তের পর, কর্মস্থলে এক শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে পরকীয়া ও যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে একজন ফেডারেল জেলা বিচারককে কঠোর শাস্তির মুখোমুখি করেছেন।

সিএনবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনা প্রথম প্রকাশ করেন ওই বিচারকেরই এক আইন সহকারী। তিনি প্রধান বিচারক উইলিয়াম প্রায়রের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন, যেখানে বলা হয়, অভিযুক্ত বিচারক অফিসের সময় নিজের কামরায় এক উর্দিধারী পুলিশ কর্মকর্তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন।

তদন্তে দুই বছর ধরে এই অনৈতিক কার্যকলাপ প্রমাণিত হয়েছে। এছাড়াও, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা বিবৃতি দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

বিচার প্যানেল তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে ভবিষ্যতে ফেডারেল আদালতের প্রধান বিচারক হওয়ার অযোগ্যতা এবং জুডিশিয়াল কনফারেন্সের কমিটিতে অংশগ্রহণের অধিকার হারানো অন্তর্ভুক্ত। এছাড়াও, ছয়জন সাবেক আইন কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায়, প্যানেল সতর্ক করে বলেছে, এই ধরনের আচরণ পুরো আদালতের পেশাদার পরিবেশ ধ্বংস করেছে, যা বিচার ব্যবস্থার নিরাপত্তার জন্য বিপজ্জনক। তবে, এখনও অভিযুক্ত বিচারকের নাম প্রকাশ করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ