ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

রেড রোডের বদলে ব্রিগেডে ঈদের নামাজ, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপন কলকাতায়

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:২৫:৫১ অপরাহ্ন
রেড রোডের বদলে ব্রিগেডে ঈদের নামাজ, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপন কলকাতায় রেড রোডের বদলে ব্রিগেডে ঈদের নামাজ, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপন কলকাতায়
দীর্ঘদিনের রীতি ভেঙে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ঈদের নামাজ।

বৃহস্পতিবার সকাল থেকেই ব্রিগেডে মুসল্লিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। কড়া নিরাপত্তা এবং বিশেষ প্রশাসনিক ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ঈদ উদযাপন।

এতদিন বছরে দু’বার রেড রোড চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এবার স্থান পরিবর্তন করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয়। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সহ গোটা শহরজুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মাঠের চারদিকে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী।

মুসল্লিদের সুবিধার জন্য মাঠে বিশেষ মঞ্চ তৈরি করা হয়। পাশাপাশি অস্থায়ী শৌচাগার, পানীয় জল ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবস্থাও রাখা হয়েছিল যাতে সবাই নির্বিঘ্নে নামাজে অংশ নিতে পারেন। সাধারণ মানুষের চলাচলে যাতে সমস্যা না হয়, সে দিকেও নজর দেয় প্রশাসন।

তবে ব্রিগেডে ঈদের নামাজ এই প্রথম নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকারের শুরুর সময়ে ব্রিগেডেই ঈদের নামাজ আয়োজন করা হয়েছিল। পরে দীর্ঘদিন রেড রোডেই এই প্রার্থনা অনুষ্ঠিত হয়ে আসছিল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর প্রশাসনিক সিদ্ধান্তে ফের ব্রিগেডে নামাজ আয়োজন করা হয়। রাজ্য সরকারের নির্দেশে এবং পুলিশ প্রশাসনের কড়া তত্ত্বাবধানে মাঠের নির্দিষ্ট অংশ গার্ডরেল দিয়ে সুরক্ষিত করা হয়।

এদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, “যাঁরা ঈদ পালন করছেন তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন