ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের, আছেন ডিপাই-টিম্বার

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:০৮:০২ অপরাহ্ন
বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের, আছেন ডিপাই-টিম্বার বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের, আছেন ডিপাই-টিম্বার
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড মেমফিস ডিপাই এবং আর্সেনাল ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।

ইনজুরির শঙ্কা থাকলেও ডিপাইকে স্কোয়াডে রেখেছেন প্রধান কোচ রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত করেছেন ৫৫ গোল। তবে উরু ও কাফের চোটের কারণে গত দুই মাসে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি।

চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফেরা জুরিয়েন টিম্বারও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির মাঝেই জাতীয় দলের ডাক পান এই ডিফেন্ডার।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন এখনও অভিষেক না হওয়া উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল ও গোলরক্ষক রবিন রুফস। এছাড়া প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্টেন ডে রুন। নেদারল্যান্ডসের জার্সিতে এখন পর্যন্ত ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা। ৩ জুন আলজেরিয়ার বিপক্ষে এবং ৮ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

নেদারল্যান্ডসের ২৬ সদস্যের দল

গোলরক্ষক:মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ফেরব্রুগেন।

ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, মিকি ফন ডে ভেন, জুরিয়েন টিম্বার, ভার্জিল ফন ডাইক, জান পল ফন হেকে।

মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান গ্রাভেনবার্খ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কপমেইনার্স, তিজানি রেইনডার্স, গুস টিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার।

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ওয়াউট ভেগহর্স্ট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক