ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

পরিচ্ছন্ন হরিপুর গড়তে আনসার-ভিডিপির সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৯:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৯:০১:৩৬ অপরাহ্ন
পরিচ্ছন্ন হরিপুর গড়তে আনসার-ভিডিপির সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ পরিচ্ছন্ন হরিপুর গড়তে আনসার-ভিডিপির সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
পবিত্র ঈদুল আজহা শুধু ত্যাগের মহিমাই নয়, পরিচ্ছন্নতা ও মানবিক দায়িত্ববোধেরও শিক্ষা দেয়। সেই বার্তাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) পরিচালনা করেছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কার্যক্রম।

চলমান ঈদকে কেন্দ্র করে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন আনসার-ভিডিপির সদস্যরা। তারা কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দ্রুত অপসারণ নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। ক্যাম্পেইনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই ঈদের আনন্দ যেন পরিবেশ দূষণের কারণে ম্লান না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য সমাজ।

তারা আরও জানান, পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না করলে দুর্গন্ধ, জীবাণুর বিস্তার এবং বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা বাড়ে। এজন্য ব্যক্তি, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।স্থানীয় বাসিন্দারা আনসার-ভিডিপির এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

তাদের মতে, এমন জনসচেতনতামূলক কার্যক্রম শুধু পরিচ্ছন্নতা নয়, সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে। পরিচ্ছন্ন হরিপুর, সুস্থ আগামী ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত এ কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী