ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

কোরবানি কোনো হত্যা নয় বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা, মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৮:৪৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৮:৪৮:০৩ অপরাহ্ন
কোরবানি কোনো হত্যা নয় বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা, মির্জা ফখরুল কোরবানি কোনো হত্যা নয় বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা, মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, মানবতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  আসুন আমরা সকল বিভেদ ভুলে আল্লাহতালার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করি। দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন।

ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, কোরবানি কোনো হত্যা নয়; বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা।
মন্ত্রী আরো বলেন, আমাদের মন ও সমাজে যত কলুষতা রয়েছে, কোরবানির মধ্য দিয়ে সেগুলো দূর করে নিজেদের পবিত্র করতে চাই। আল্লাহতালার নির্দেশেই আমরা কোরবানি পালন করি।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদের জামায়াতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়