রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নগরজুড়ে এ কার্যক্রম শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে নগরী পরিষ্কার রাখতে ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় যানবাহন-সরঞ্জাম নিয়োজিত রয়েছে।
রাসিক সূত্র জানায়, পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরবাসীকে অনুরোধ করছি, আমাদের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগে কোরবানির বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখুন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা করুন।
রাসিক জানিয়েছে, বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিচ্ছন্ন বিভাগ, পরিবহন শাখাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, গাড়িচালক ও সহকারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৩০টি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে তিনজন করে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :