ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:১৪:১৬ অপরাহ্ন
শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

রংপুরের মিঠাপুকুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে জনতার রোষানলে পড়েন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

রোববার (১১ মে) সকালে উপজেলার বালুয়া মাছিমপুর ইউনিয়নে নিজ বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফজলু মিয়া (৪৫) নামের একজনতে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ফজলু কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় চিৎকার দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়। পরে বাড়ির পাশে বালুর স্তূপে মরদেহ চাপা দিয়ে রাখেন।

এরইমধ্যে শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকেন বাড়ির লোকজন। এসময় প্রতিবেশী এক নারী বালুর নিচে হাত দেখতে পান। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ফজলুকে আটক করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং গাছপালা কেটে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ফজলুকে থানায় নিয়ে যায়।

এদিকে অভিযুক্ত ফজলুর বাড়িতে আগুন ও গাছ কাটা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তোপের মুখে পড়েন ওসি আবু বকর সিদ্দিক। বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ প্রায় চার ঘণ্টা চেষ্টার পর পুলিশ সুপার, ইউএনও, সেনাবাহিনী, সিআইডিসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ভুক্তভোগী শিশুটি দরিদ্র কৃষক পরিবারের সন্তান। অভিযুক্ত ফজলু বাড়িতে একা থাকেন। মেয়েদের বিয়ে দিয়েছেন। স্ত্রীও সঙ্গে থাকেন না। ফজলুর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক