ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা কি আবশ্যক? বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড় লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১

‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৮:৩৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৮:৩৬:৩৮ অপরাহ্ন
‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের ‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের
আমেরিকা এবং ইরানের মধ্যে আদৌ কোনও সমঝোতা হবে? অবসান ঘটবে সংঘাতের? শান্তি ফিরবে পশ্চিম এশিয়ায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বের নানা মহলে। দু’দেশের মধ্যে কত দিন যুদ্ধবিরতি থাকবে, তা-ও প্রশ্ন উঠছে। সেই আবহেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইরান। শুধু তা-ই নয়, পাল্টা হুঁশিয়ারি, মার্কিন আগ্রাসনের জবাব দেবে তারা।

ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সে দেশের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুদ্ধবিরতি ‘গুরুতর লঙ্ঘন’ করেছে মার্কিন বাহিনী। তার পরেই তারা জানিয়েছে, তেহরান ‘সব আগ্রাসনের জবাব দেবে এবং নিজের ভূখণ্ড রক্ষায় এক পা-ও পিছু হটবে না’।

সোমবার রাতে (স্থানীয় সময়) মার্কিন সেন্ট্রাল বাহিনী জানায়, তারা দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। পারস্য উপসাগরে মাইন পোঁতার চেষ্টা বিরত করেছে। যে নৌকাগুলি ওই অঞ্চলে মাইন পাতার চেষ্টা করছিল, সেগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্য দিকে, ইরান দাবি করেছে, তাদের বাহিনীও মার্কিন ড্রোন নামিয়েছে। তার পরেই তাদের হুঁশিয়ারি, বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর চেষ্টা করলে আমেরিকাকে ‘নিশ্চিত এবং উচিত’ জবাব দেবে।

আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সব রকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা। উল্লেখ্য, দক্ষিণ ইরানে হরমুজ়ের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে।

সংঘর্ষবিরতি চলাকালীন এর আগেও আমেরিকা এবং ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলি চলেছে। চলতি মাসের শুরুতে আমেরিকা অভিযোগ করেছিল, তাদের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ‘উস্কানিমূলক’ ভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তার জবাবে ইরানের বিভিন্ন সামরিক এলাকায় ‘প্রত্যাঘাত’ করেছিল আমেরিকা। সেই জট কাটতে না-কাটতেই আবার দু’দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর