ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৫২:২৬ অপরাহ্ন
মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা
দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় একদিকে যেমন আধুনিক অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, অন্যদিকে তেমনি কৃষিজমি রক্ষায়ও সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনোভাবেই যেন ফসলি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (২৭ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতিনিয়ত আবাদি জমির পরিমাণ কমে আসছে, যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। তাই উন্নয়নের নামে কৃষিজমি ধ্বংস না করে “ভার্টিক্যাল ডেভেলপমেন্ট” বা বহুতল ভবন নির্মাণের মাধ্যমে পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,“উন্নয়ন হবে পরিবেশবান্ধব, টেকসই ও ভবিষ্যতমুখী। নতুন প্রজন্মের জন্য কৃষিজমি রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

এসময় তিনি অস্ট্রেলিয়ার Sydney শহরের আধুনিক বহুতল বিশ্ববিদ্যালয় ভবনের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশকেও একই ধরনের পরিকল্পনার দিকে এগোতে হবে।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান একেবারেই “জিরো টলারেন্স”। কোনো প্রকল্পে গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক