ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৫:২৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৫:২৪:০২ অপরাহ্ন
ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা জোরদার করেছে রাজশাহী মেট্রো-পলিটন পুলিশ। একই সঙ্গে নগরবাসীকে নিরাপদ ও অপরাধমুক্ত নগর গঠনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় পুলিশ কমিশনার বলেন, মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহার এই মহিমান্বিত সময়ে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

তিনি জানান, ঈদে নগরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আরএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ নগর গড়ার লক্ষ্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘণ্টা পালাক্রমে পুলিশি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, মাঠপর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে মামলা, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হলে নাগরিকরা আরএমপি হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

নিরাপদ নগর গঠনে নাগরিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া নিরাপদ নগরী গড়া সম্ভব নয়। তাই নিরাপদ নগর গঠনে সম্মানিত নাগরিকদের মূল্যবান পরামর্শ ও মতামতকে আমরা স্বাগত জানাই।

বার্তায় তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।

পরিশেষে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়েই নিরাপদ নগর গড়ার প্রত্যয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অঙ্গীকারবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার