ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান সাপাহার পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ পুলিশে নিয়োগ নিয়ে বড় সুখবর 

আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৫:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৫:১১:৩৯ অপরাহ্ন
আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল
দীর্ঘদিনের দাবির পর নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো যাত্রাবিরতি করেছে আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশনে থামলে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। একই ট্রেনে যাত্রী হয়ে নিজ এলাকায় পৌঁছান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

স্টেশনে ট্রেন পৌঁছানোর পর স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো স্টেশন এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

স্থানীয়দের দাবি, আজিমনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তাদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, আজকের এই মুহূর্ত শুধু আমার জন্য নয়, সমগ্র এলাকার মানুষের জন্য আনন্দ ও গর্বের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হয়েছে। এটি উন্নয়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।

তিনি আরও বলেন, “সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

জানা যায়, আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের সময় ট্রেন থামানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলা ও কারাবাসের ঘটনাও ঘটে।

অবশেষে প্রতিমন্ত্রীর উদ্যোগে সেই দাবি বাস্তবায়িত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ মার্চ প্রতিমন্ত্রীর পাঠানো এক পত্রের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় জনগণের দাবি বিবেচনায় নিয়ে ১৯ মে রেল মন্ত্রণালয় আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয়। পরে ২০ মে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২৬ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়।

স্থানীয়দের বিশ্বাস, এই যাত্রাবিরতি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০