ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৩:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৩:০৭:১৮ অপরাহ্ন
ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ ছবি: সংগৃহীত
রাজধানীর নর্দায় আকাশ পরিবহনের একটি বাসে পটুয়াখালী থেকে ছেড়ে আসা আরেকটি বাসের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে তিনজন হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এই তথ্য জানা যায়। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নর্দা এলাকায় ‘আকাশ পরিবহন’ নামের একটি বাসকে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘ইসলাম পরিবহন’ নামের অপর একটি বাস। ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উলটে যায়। এই সংঘর্ষে আকাশ পরিবহনের বাসের পেছনের ডান পাশের অংশটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠান। তবে কুর্মিটোলায় নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
 
পুলিশ জানায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক