ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই-রাজশাহীতে বিএনপি নেতা সালাম

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৩২:১৩ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই-রাজশাহীতে বিএনপি নেতা সালাম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই-রাজশাহীতে বিএনপি নেতা সালাম
রাজশাহীতে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।

শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী খেতুর ধাম পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোন চিন্তা নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’

আব্দুস সালাম বলেন, ‘ইসরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।’ নির্বাচনী প্রচারনায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারনা যেনো বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে।’

এর আগে খেতুর ধামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ভারত কেন পুশইন করবে সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশ ইন করা ঠিক নয়।

সনাতন ধর্মাবলাম্বীদের তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। কোন বিএনপি নেতা তাদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবেচ্য না। বিএনপি সকল ধর্মের ও মতাদর্শের দল।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। সভাপতিত্ব করেন গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিদ্যুৎ নারায়ণ সরকার। এ সময় মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ