ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০২:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:৫৭:১৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ থাকবে না। মঙ্গলবার (২৬ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তবে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বার্তায় খামেনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই অঞ্চলে তার অবস্থান হারাচ্ছে এবং প্রতিদিনই তারা আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান তাদের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফকে কাতারে পাঠিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছে দোহা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়