ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪৪:৪৯ অপরাহ্ন
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১ ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরপরই এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও সদস্যদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থলভাগে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। তিনি দাবি করেন, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার লেবাননে ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। ঐতিহাসিক ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট ক্যাসেল এবং দেশের বৃহত্তম কারাউন বাঁধের আশপাশেও হামলা চালানো হয়েছে।

এদিকে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে পৃথক একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে দক্ষিণ লেবাননের আরও গভীরে অভিযান চালিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলের জাওতার আল-শারকিয়া শহরের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনী ও ট্যাংকের ওপর ড্রোন, রকেট ও কামান হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং ৯ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, গত ১৬ এপ্রিল ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েলি হামলায় ৬০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত