ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি রায়হান গ্রেফতার রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা

আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪২:৩৫ অপরাহ্ন
আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
 
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে নেয়া হবে ব্যবস্থা।
 
ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
 
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্বরত অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, ছয় শিশু মারা যাওয়ার খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ আমরা হাসপাতালে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব। এতটুকু জেনেছি, আজ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।
 
মৃত্যুর কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। সে অনুযায়ী কঠোর কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।  
 
তিনি আরও বলেন, দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের (সাংবাদিক) জানাতে পারব। এতটুকু জেনেছি, আজ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।
 
ঘটনার বিষয়ে জানতে আদ্–দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, হাসপাতালের যে ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে, সেই ওয়ার্ডে ১১ জন মা ছিলেন। আর নবজাতক ছিল ছয়।
 
হাসপাতালে থাকা ভুক্তভোগীদের অভিযোগ এসি বন্ধ ছিলো এবং নবজাতক ওয়ার্ডে উৎকট দুর্গন্ধ পান তারা। পরে, নার্সকে জানালে তারা অনেককে এনআইসিইউতে পাঠায়।
 
এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। তবে তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
 
এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক নবজাতকের মা।
 
পরে নার্স এসি ১ ঘণ্টার মতো বন্ধ রাখেন। এরপর গরম অনুভূত হওয়ায় এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়ে পড়ে। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়। এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ