ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০১:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০১:২৭:০৭ অপরাহ্ন
তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন
ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছে। এই হৃদয়বিদারক ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর গ্রামের ইসমাইল হোসেনের (১৭) স্বজনদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার পর থেকেই জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশনা অনুযায়ী সার্বিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে মঙ্গলবার (২৬মে) সকালে বাতাসপুর গ্রামের পারিশো ফুটবল মাঠে ইসমাইল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ইসমাইল বাতাসপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র। জীবিকার তাগিদে তিনি তাঁর দুলাভাইয়ের সঙ্গে নোয়াখালী জেলায় হরেক রকম মালামালের ব্যবসা করতেন। ঈদুল আযহা উপলক্ষে বাড়ি ফেরার পথে সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাকে করে কয়েকজন শ্রমজীবী ও ফেরিওয়ালা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরছিলেন। ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।

এদিকে দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই উপজেলা প্রশাসন নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং দাফন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী  তানোর উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান পুরো পরিস্থিতি তদারকি করেন।

ওদিকে মঙ্গলবার দুপুরে মানবিক  ইউএনও নাঈমা খান নিহত ইসমাইলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে  দেয়া আর্থিক অনুদান তুলে দেন এবং জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এদিকেরইসমাইলের অকাল মৃত্যুতে বাতাসপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ইসমাইল। তাঁর মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার