ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:০৩:০১ অপরাহ্ন
রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারের অগ্রাধিকারভিত্তিক খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

সোমবার (২৬ মে) উপজেলার লোলতই খাল পুনঃখননসহ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করতে পারলে কৃষি, মৎস্যচাষ ও স্থানীয় মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালগুলো সচল থাকলে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।

তিনি খালের দুই পাড়ে ব্যাপকভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই করবে না, খালের পাড় ভাঙন প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করবে। পরে জেলা প্রশাসক উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রামরাই দিঘি পরিদর্শন করেন। তিনি দিঘিটিকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রামরাই দিঘি সঠিক পরিচর্যা ও আধুনিক সুযোগ-সুবিধা পেলে এটি জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। এ সময় শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ার কারণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত শুনে তিনি বলেন, “শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়াও সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে শিশুকাল থেকেই সচেতনতা তৈরির ওপর জোর দেন তিনি। সভায় মাদকাসক্তি, কিশোর অপরাধ ও আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে উপস্থিত  জনসাধারণকে সতর্ক করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্যামুয়েল মার্ডি, নন্দুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী,ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, বিএনপি নেতা মনতাজ মাস্টার প্রমুখ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন ও পর্যটন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ