ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

প্রেম ছাড়া বর্ষা অসম্পূর্ণ, অপরাজিতা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৭:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৭:৩৩:১৫ অপরাহ্ন
প্রেম ছাড়া বর্ষা অসম্পূর্ণ, অপরাজিতা প্রেম ছাড়া বর্ষা অসম্পূর্ণ, অপরাজিতা
বাইরে অবিরাম ঝিরঝির বৃষ্টি। রাত গড়ালেই ঝিঁঝিঁ পোকার ডাক। দুপুরে হঠাৎ বদলে যাওয়া আকাশের রং। অথবা, সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি, বাড়ির ভিতর লোডশেডিং আর তার সঙ্গে ভূতের গল্প। বর্ষাকে নানা অনুভূতির মোড়কে বাঁধতে সিদ্ধহস্ত বাঙালি। বর্ষায় খাওয়াদাওয়া থেকে প্রেম, সব নিয়েই বাঙালি সীমাহীন কল্পনাপ্রবণ। অপরাজিতা আঢ্যও তেমনই মানুষ। বর্ষাকে ভাবকল্পনার সীমায় নিয়ে যেতে পারেন তিনিও।

তাই বর্ষার কথা বলতেই অপরাজিতা বলেন, “বর্ষা আমার কাছে খুব আনন্দের। বৃষ্টি পড়লেই আমার মন ভাল হয়ে যায়। বরাবর বৃষ্টিতে ভিজতে ভালবাসি আমি। বৃষ্টি আমার কাছে প্রেম। বৃষ্টি আমার কাছে উদাসীন হয়ে যাওয়া। বৃষ্টি মানে চপ-মুড়ি খাওয়া। ঘরে সকলে বসে আড্ডা দেওয়া।” বাঙালির বর্ষায় শৈশবের স্মৃতিচারণ থাকে। অপরাজিতাও ব্যতিক্রম নন। তাই বৃষ্টির হাত ধরেই ফিরে গেলেন শৈশবে। বললেন, “ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময়ে বৃষ্টিতে ভিজতাম। জুতো খুলে হাতে নিয়ে বন্ধুরা মিলে স্কুল থেকে ফেরার আনন্দই আলাদা ছিল। একবার প্রবল বৃষ্টিতে মা স্কুলে পাঠিয়েছিল। কাকভেজা হয়ে স্কুলে গিয়েছিলাম। অগত্যা স্কুল থেকে টেপফ্রক পরে বাড়ি ফিরতে হয়েছিল। প্রায়ই এ সব হত। তবে বৃষ্টির জন্য স্কুল ছুটি হয়ে গেলে মজা হত খুব।”

অপরাজিতার বর্ষা প্রেম ছাড়া অসম্পূর্ণ। অভিনেত্রী জানান, প্রত্যেক যুগলের অন্তত একটা বর্ষা একসঙ্গে কাটানো উচিত। অপরাজিতার কথায়, “বর্ষায় প্রেম করা উচিত। প্রেমিক যুগলদের বর্ষায় হাত ধরাধরি করে ভেজা উচিত। প্রেমের কোনও বয়স থাকে না। জীবনের প্রতি মুহূর্ত উদ্‌যাপনের। তাই বর্ষায় প্রাণের মানুষের সঙ্গে উপভোগ করা উচিত।”

বৃষ্টির সময়ে বেড়াতে যাওয়ার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। জীবনে অন্তত এক বার পাহাড় ও সমুদ্রের বর্ষা দেখা উচিত বলে মনে করেন তিনি। পাহাড়ের কিছু রাস্তা ঝুঁকিবহুল হয়। কিন্তু সমুদ্রের বর্ষা প্রতিবছর এক বার উপভোগ করেন অপরাজিতা। বর্ষা এলেই গোয়ায় যেতে ইচ্ছে করে তাঁর। খাওয়াদাওয়ার প্রসঙ্গে আদ্যন্ত বাঙালি অপরাজিতা। তাই খাবারের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, “বর্ষার সেরা খাবার খিচুড়ি আর ইলিশমাছ ভাজা।”

বর্ষার সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতেই অপরাজিতা সব শেষে বলেন, “কিছু মানুষের কাছে বর্ষা আনন্দের ঠিকই। তবে কিছু মানুষের কাছে অতিরিক্ত বৃষ্টি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। যাঁদের বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ে অথবা যাঁদের মাথার উপর ছাদই নেই, তাঁদের জন্য খুব কষ্টকর এই মরসুম।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক