ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা

মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায়

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায় মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায়
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ। মোট ৩৩ কেজি ওজনের মাছ দুটি বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। ওই মাঝির বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নে শুল্লকিয়া গ্রামে। 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকার সুমি ফিস এজেন্সি আড়তে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। মাছ দুটি ধরেছেন উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের জেলে সমির মাঝি।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারে করে মাছ দুটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে কোরাল জাল ফেলে মাছ দুটি ধরা হয়। তিনি আরও জানান, আড়তে আনার পর মাছ দুটি ডাকে তোলা হলে কেজিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা দর ওঠে। পরে ওজন করে দেখা যায়, মাছ দুটির মোট ওজন ৩৩ কেজি। সে অনুযায়ী মাছ দুটির বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ২০০ টাকা। পরে চেয়ারম্যান ঘাটের এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

বড় আকৃতির কোরাল মাছ দেখতে এ সময় আড়তে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড