ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য নিশ্চিতে লোকবল ও ল্যাব স্থাপনসহ সরকারের বহুমাত্রিক উদ্যোগ বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক,

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক, ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক,
ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে আমাদের ময়মনসিংহ ও ত্রিশালবাসীর অন্যতম পাওয়া হচ্ছে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে আগামী এক বছর এই ত্রিশালেই নজরুলবর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে এইখানে নজরুল সিটি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে সারা বাংলাদেশের নজরুল চর্চা এখান থেকে পরিচালিত হতে পারে।

তিনি আরো বলেন, নজরুল এখানে যেই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়ের ক্লাসরুমের অংশটুকু আমরা অক্ষত অবস্থায় রেখেছি , যাতে করে আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় সেটি আমরা যেতে অন্তর্ভুক্ত করতে পারি।

সভাপতি বলেন, নজরুল জয়ন্তীর আয়োজনকে আমরা ময়মনসিংহ বিভাগের আরো চারটি জেলায় সম্প্রসারণ করেছি। আগামীতে এই ত্রিশাল থেকেই যাতে সারা বাংলাদেশের সবকটি জেলায় এই জয়ন্তীর উৎসব সম্প্রসারণ করা যায় আমরা সেই পরিকল্পনা করছি। আমরা সেইরকম ভাবে কর্মপরিকল্পনা করে সংস্কৃত মন্ত্রণালয় পাঠাবো। তিন দিনব্যাপী এই আয়োজনে সংশ্লিষ্ট সকল দপ্তর এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার