ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ বাজিতে হেরে ন্যাড়া হলেন আর্জেন্টিনাভক্ত জুমান জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফর, ১৫ থেকে ১৭টি চুক্তির সম্ভাবনা পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা

কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত?

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত?
ফ্রান্স ফ্যাশনের দেশ। সে দেশের কান শহরে প্রায় দশ দিন ধরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামী শিল্পীরা যান সেখানে। গত কয়েক বছর ধরে ভারতীয় অভিনেত্রী উর্বশী রৌতেলাও সেখানে যাচ্ছেন। ফি বছর সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন নায়িকা৷ কখনও প্রশংসিত, কখনও আবার সমালোচিত। যদিও বেশির ভাগ সময়ে সমালোচনাই জোটে উর্বশীর ভাগ্যে। এ বার টানা ১০ দিন ছিলেন সেখানে। নিত্যনতুন পোশাক পরে লাল গালিচায় হাঁটেন তিনি। অন্তিম দিনে কফিকাপের আকারের ব্যাগ নিয়ে তাক লাগিয়ে দেন।

এমনিতেই নিন্দকেরা বলেন, তাঁর নাকি জাহির করা স্বভাব। নিজেকে সর্বক্ষণ ‘শ্রেষ্ঠ’ বলার নাকি ব্যামো রয়েছে উর্বশীর। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজগোজ বাবদ নাকি খরচ করেছিলেন প্রায় ১৩০০ কোটি টাকা। এ বার ১০ দিনে সকাল-সন্ধে হরেক রকমের পোশাক পরেন। তবে প্রথম দিকে তাইল্যান্ডের শিল্পীর বানানো পোশাক পরায় বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। কারণ উর্বশী বিদেশি পোশাক পরলেও তাঁকে ‘ভারতীয়’ বলে সম্বোধন করার অনুরোধ জানান।

এ বার নজর কাড়ল উর্বশীর এসপ্রেসো মার্টিনি গ্লাসের আকৃতির একটি জমকালো ব্যাগ। গাঢ় মোকা-রঙা ক্রিস্টাল দিয়ে তৈরি এই নজরকাড়া ব্যাগটি আলোর নীচে ঝিকমিক করছিল এবং দেখতে প্রায় হুবহু সেই বিখ্যাত ককটেল গ্লাসের মতোই লাগছিল। বছরখানেক আগে একটা তোতাপাখি আকারের ব্যাগ নিয়ে কানের লাল গালিচায় হাঁটেন উর্বশী। সেটির দাম ছিল প্রায় ৪ লক্ষ টাকা। এ বার ককটেল গ্লাসের আকারের এই ব্যাগটির জন্য তাঁর খরচ হয়েছে ৫,৫৭৫ ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৫.৫ লক্ষ টাকা। এ দিন যে পোশাকটি উর্বশী পরেন, সেটি ছিল জোলি পলি ক্যুচারের ২০২৫-২৬ ব্রাইডাল কালেকশনের ‘প্যান্থিয়ন অরোরা’ গাউন, বিশেষ ভাবে তৈরি। যার দাম কয়েক কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা