ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক, কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন? প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর! উনি আমাকে সুন্দরী বলবে কেন? আমার নাম তো সুন্দরী না। উনি আমার বুকে হাত দিবে কেন? মধ্যপ্রাচ্যে আর নিরাপদ নয় মার্কিন ঘাঁটি, ইসরায়েলকে ‘ক্যানসারাক্রান্ত টিউমার’ বললেন খামেনি বিয়ে করতে এসে বিপাকে ৪২ বর, মিলল না কোনো কনে হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ফ্যামিলি কার্ড ও টিসিবির চালসহ জামায়াত নেতা ধরা শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু তানোরে ঈদের আগেই সুপিয় পানির সুবিধা পেলো ৩০ পরিবার সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো...ভিসি ইস্রাফীল রাজশাহীতে কুরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ

কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন?

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫০:৪২ অপরাহ্ন
কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন? কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন?
দিনকয়েক হল স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী মৌনী রায়। এর জেরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে তিনি পৌঁছে গিয়েছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এ বার সেখানে গিয়ে মন কেমন করছে প্রিয়বান্ধবী দিশা পটানীর জন্য। সেখান থেকে দিশার জন্য বার্তা দিয়েও মুছে দিতে হল মৌনীকে।

সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই নানা গুঞ্জন রটেছিল। অনেকেই বলেছিলেন, দিশার সঙ্গে মৌনীর ‘অতি-ঘনিষ্ঠতা’র জন্যই এই পরিণতি হল তাঁর দাম্পত্যের। প্রথমে অবশ্য এই খবরও ছড়ায়, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।”

যদিও মৌনীর স্বামী অহেতুক তাঁদের বিচ্ছেদের মাঝে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কাটাছেড়া করায় আপত্তি জানিয়েছেন। কান-এ গিয়ে দিশার জন্য মন কেমন করায় দু’জনের একসঙ্গে ছবি দিয়ে মৌনী লেখেন, ‘‘তোমাকে মিস্ করছি বোন।’’ দিশাকে নিয়ে এ হেন পোস্ট করতেই ‘মন্তব্য বাক্সে’ তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করে। তবে এ সব দেখেশুনে সেই পোস্ট নিজেই মুছে ফেলেন মৌনী। যদিও মৌনীর জীবনের সব ওঠাপড়ায় দিশাকে পাশে পেয়েছেন মৌনী। কানে মৌনীর লুক দেখে ভালবাসা দিয়েছেন দিশাও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক