ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর!

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৩৩:০৮ অপরাহ্ন
মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর! মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর!
চীনের গুয়াংডং প্রদেশে এক কৃষকের শরীরে ধরা পড়েছে বিরল এক চিকিৎসা ঘটনা। দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা ও প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মূত্রথলি থেকে ৩ পাউন্ড বা প্রায় ১.৩৬ কেজি ওজনের বিশাল একটি পাথর অপসারণ করেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ৫৬ বছর বয়সী ওই কৃষক বারবার প্রস্রাব আটকে যাওয়া, তীব্র অস্বস্তি এবং ব্যথায় ভুগছিলেন। তবে তিনি প্রথমে বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে চিকিৎসা নেননি। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার আরও অবনতি ঘটে।

পরবর্তীতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার মূত্রথলির ভেতরে বড় আকারের একটি পাথর জমে রয়েছে, যা প্রস্রাবের পথ প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা জানান, পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় ১০ সেন্টিমিটার।

চিকিৎসকদের একটি বিশেষ দল জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটি অপসারণ করে। সফল অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পান ওই রোগী।

চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না নেওয়ায় পাথরটি এত বড় আকার ধারণ করে, যা তার জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারত।

সুস্থ হওয়ার পর ওই কৃষক বলেন, সময়মতো হাসপাতালে গেলে এত কষ্ট পেতে হতো না।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি ওই অঞ্চলে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর