ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসসহ দেশটির উপসাগরীয় উপকূলবর্তী কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

‘আত্মরক্ষার্থে’এই হামলা চালানো হয়েছে দাবি করে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও মাইন পেতে রাখার কাজে যুক্ত নৌযানগুলোকে লক্ষ্য করা হয়েছে। 

এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (২৫ মে) গভীর রাতে দক্ষিণ ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং উপসাগরীয় উপকূলবর্তী সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। 

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, বন্দর আব্বাসের স্থানীয় বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

ফার্স আরও জানায়, একই সময়ে উপসাগরসংলগ্ন দক্ষিণ ইরানের সিরিক ও জাস্ক এলাকার আশপাশেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে।

এ ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষার জন্য মার্কিন বাহিনী আজ দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং মাইন পেতে রাখার চেষ্টা করা ইরানি নৌযান। চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সংযম বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করে যাচ্ছে।

তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি। 

এদিকে সেন্টকমের কাছে এ বিষয়ে আরও তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনও জবাব দেয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা