ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন? প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর! উনি আমাকে সুন্দরী বলবে কেন? আমার নাম তো সুন্দরী না। উনি আমার বুকে হাত দিবে কেন? মধ্যপ্রাচ্যে আর নিরাপদ নয় মার্কিন ঘাঁটি, ইসরায়েলকে ‘ক্যানসারাক্রান্ত টিউমার’ বললেন খামেনি বিয়ে করতে এসে বিপাকে ৪২ বর, মিলল না কোনো কনে হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ফ্যামিলি কার্ড ও টিসিবির চালসহ জামায়াত নেতা ধরা শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু তানোরে ঈদের আগেই সুপিয় পানির সুবিধা পেলো ৩০ পরিবার সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো...ভিসি ইস্রাফীল রাজশাহীতে কুরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট

শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।

এ সময়ে এই উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ঈ দযাত্রা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অত্যন্ত স্বস্তিতে ও শান্তিতে ঈ দ যাপন করতে যাচ্ছে।

ঈ দে ঘ রমুখো মানুষের যাতায়াত ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে ঈ দে বা ড়ি ফেরার পথে মানুষের মাঝে যে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কা কাজ করত, এবার তা নেই। সড়কে ও মহাসড়কে চাঁদাবাজি এবং অরাজকতা মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত তৎপর। ফলে এবার ঈ দযাত্রায় সাধারণ মানুষকে তেমন কোনো যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।’

রিজভী আরও বলেন, ঈ দকে কেন্দ্র করে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি বলেন, আগামী দিনেও জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক