ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহসহ ছয় স্থানে প্রস্তুতি পরিদর্শন রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৫:৪২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৫:৪২:৩৫ অপরাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহসহ ছয় স্থানে প্রস্তুতি পরিদর্শন রাসিক প্রশাসকের ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহসহ ছয় স্থানে প্রস্তুতি পরিদর্শন রাসিক প্রশাসকের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তিনি হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি ও শেষ মুহূর্তের কার্যক্রম তদারকি করেন তিনি।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সিটি কর্পোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই অনুশাসন অনুযায়ী রাজশাহী নগরীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন করা হবে।

এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছে। এটি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও তাদের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজ করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি জানান, সোমবার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার