ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৫:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৫:৩১:৫০ অপরাহ্ন
ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার
প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, রাজশাহী নগরীতে মোছাঃ তছলিমা খাতুন (৪৭) নামে এক নারী মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির-এর নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। পরে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। একই সাথে মাদকমুক্ত ও নিরাপদ মহানগর গড়ে তুলতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ কমিশনারের নির্দেশনার পর সোমবার রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ তছলিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় তছলিমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে| মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর