ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বর্ষায় দিনভর বেড়ানোর পরিকল্পনা করছেন, যেসব জিনিস সঙ্গে রাখবেন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:৩৮:৩৮ অপরাহ্ন
বর্ষায় দিনভর বেড়ানোর পরিকল্পনা করছেন, যেসব জিনিস সঙ্গে রাখবেন ছবি: সংগৃহীত
বর্ষায় দিন ভর ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। কিন্তু তার মধ্যেও ভ্রমণপিপাসুদের পায়ের তলায় সর্ষে। জলকাদা পেরিয়ে হলেও তাঁরা বেড়াতে যাবেনই। কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছে এক দিকে আর কোথাও গিয়ে পৌছনোর পরে অসুবিধায় পড়া অন্য দিকে। তাই বর্ষায় যদি দিন ভর বেড়ানোর পরিকল্পনা থেকে থাকে, তবে অবশ্যই সঙ্গে নিন কয়েকটি জরুরি জিনিস। বর্ষায় ছাতা বা রেনকোট নেওয়ার কথা মনে করিয়ে দিতে হয় না। তা ছাড়া আর কী কী নেবেন, তার তালিকা রইল।

১। জিওলিন: বর্ষায় জলের সংক্রমণ হয় সবচেয়ে বেশি। তাই মিনারেল ওয়াটার না পেলে বাইরের জল খাওয়ার সময় অবশ্যই তাতে জিওলিন মিশিয়ে নিন। এতে পেটের সমস্যা তৈরি করার ব্যাকটেরিয়া নষ্ট হবে জলে।

২। গামবুট: হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হলে জল কাদা বাড়তে পারে। পায়ে উঁচু গামবুট থাকলে পথ চলতে অসুবিধা হবে না।

৩। মসক্যুইটো রেপ্যালেন্ট ক্রিম: মশা ঘেঁষতে না পারে, এমন ক্রিম। বর্ষায় মশার উৎপাত বাড়ে। যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে গাছপালা থাকলে সেই সমস্যা আরও বাড়বে। ওই ক্রিম গায়ে মেখে নিলে মশাবাহিত রোগের সমস্যা থাকবে দূরে।

৪। পোশাক: একটি অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন। যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। একই ধরনের পোশাক বেছে নিন বেড়ানোর জন্যও। কোনও ভাবে ভিজে গেলে সারা দিন ভিজে পোশাকে থাকতে হবে না।

৫। জিপলক পাউচ: কী পরিস্থিতিতে পরবেন, জানা সম্ভব নয়। তাই মোবাইল, জরুরি কাগজপত্র এবং নগদ টাকার জন্য জলরোধক জিপলক পাউচ সঙ্গে রাখুন।

৬। ব্যাগ কভার: ব্যাকপ্যাক নিলে, তা যাতে জলে না ভিজে যায়, সে জন্য ব্যবহার করুন ওয়াটারপ্রুফ বা জলরোধক ব্যাগ কভার।

৭। একটি মাঝারি মাপের তোয়ালে: একটি মাঝারি মাপের এবং সহজে ছোট করে ভাঁজ করা যাবে, এমন তোয়ালে ব্যাগে রেখে দিন। নানা প্রয়োজনে লাগতে পারে।

৮। পাওয়ার ব্যাঙ্ক: বর্ষায় নানা কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তার জন্য আগে থেকে প্রস্তুত থাকাই ভাল। ফোনের ব্যাটারি যাতে দরকারের সময় দেহ না রাখে, তার জন্য সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।

৯। জলের বোতল: বাইরের জল না খাওয়াই ভাল। তাই সঙ্গে একটি জলের বোতলও অবশ্যই রাখুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের