ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৫:০৩ অপরাহ্ন
চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে চিপস কিনতে দোকানে যাওয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ মে) দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে (৪৩) উত্তর বায়নগর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ মে বেলা ১টার দিকে দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের এক শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের মুদি দোকানে চিপস কিনতে গেলে সে ডাক দিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। এই ঘটনায় শিশুটিকে গেল ২৩ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পরিবারের সদস্যরা।

এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে রোববার বিকেলে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে দেলোয়ার হোসেনকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় শিশুটির বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তাকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী বলেন, ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি এখন কুমেক হাসপাতালে ওসিসিতে ভর্তি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে কারাগারে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা