ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২৮:৫২ অপরাহ্ন
উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা
আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুদাসপুর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলাম|

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম|

বক্তব্য শেষে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল আলীমের নাম ঘোষণা করেন প্রধান অতিথি| উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক শরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা খন্দকারের নাম ঘোষণা করা হয়|

গুরুদাসপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়| এছাড়া উপজেলার  ৬টি ইউনিয়নের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন ব্যতিত নাজিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সবুজ, বিয়াঘাট ইউনিয়নের মাও. আবু বক্কর সিদ্দিক, খুবজীপুরের আব্দুল বাছেদ বুলবুল, মশিন্দার ডা. নাছির উদ্দিন ও চাপিলা ইউনিয়নের অধ্যাপক শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক